ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাবে টিকা • উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাকে অগ্রাধিকার • অসুস্থ শিশুকে টিকা নয়, দেওয়া হবে ভিটামিন ‘এ’

দেশে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি: প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় কার্যক্রম

দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি আজ (রবিবার) থেকে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু হয়।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এমনকি যারা আগে টিকা গ্রহণ করেছে, তারাও এই চলমান ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সারাদেশে নয়—প্রথম পর্যায়ে শুধুমাত্র উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলকভাবে বেশি হওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে অসুস্থ কোনো শিশুকে হামের টিকা দেওয়া হবে না। তবে যারা ইতোমধ্যে হামে আক্রান্ত, তাদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হবে।

📌 যে ৩০ উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি:
বরগুনা: পৌরসভা-সদর
পাবনা: পৌরসভা, সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া
চাঁদপুর: পৌরসভা, সদর, হাইমচর
কক্সবাজার: মহেশখালী, রামু
গাজীপুর: সদর
চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভা, সদর, শিবগঞ্জ, ভোলাহাট
নেত্রকোনা: আটপাড়া
ময়মনসিংহ: সদর, ত্রিশাল, তারাকান্দা
রাজশাহী: গোদাগাড়ি
বরিশাল: মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ
নওগাঁ: পোরশা
যশোর: পৌরসভা, সদর
নাটোর: পৌরসভা, সদর
মুন্সীগঞ্জ: পৌরসভা, সদর, লৌহজং, শ্রীনগর
মাদারীপুর: পৌরসভা, সদর
ঢাকা: নবাবগঞ্জ
ঝালকাঠি: নলছিটি
শরীয়তপুর: জাজিরা

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাবে টিকা • উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাকে অগ্রাধিকার • অসুস্থ শিশুকে টিকা নয়, দেওয়া হবে ভিটামিন ‘এ’

দেশে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি: প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় কার্যক্রম

আপডেট সময়: ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি আজ (রবিবার) থেকে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু হয়।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এমনকি যারা আগে টিকা গ্রহণ করেছে, তারাও এই চলমান ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সারাদেশে নয়—প্রথম পর্যায়ে শুধুমাত্র উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলকভাবে বেশি হওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে অসুস্থ কোনো শিশুকে হামের টিকা দেওয়া হবে না। তবে যারা ইতোমধ্যে হামে আক্রান্ত, তাদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হবে।

📌 যে ৩০ উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি:
বরগুনা: পৌরসভা-সদর
পাবনা: পৌরসভা, সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া
চাঁদপুর: পৌরসভা, সদর, হাইমচর
কক্সবাজার: মহেশখালী, রামু
গাজীপুর: সদর
চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভা, সদর, শিবগঞ্জ, ভোলাহাট
নেত্রকোনা: আটপাড়া
ময়মনসিংহ: সদর, ত্রিশাল, তারাকান্দা
রাজশাহী: গোদাগাড়ি
বরিশাল: মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ
নওগাঁ: পোরশা
যশোর: পৌরসভা, সদর
নাটোর: পৌরসভা, সদর
মুন্সীগঞ্জ: পৌরসভা, সদর, লৌহজং, শ্রীনগর
মাদারীপুর: পৌরসভা, সদর
ঢাকা: নবাবগঞ্জ
ঝালকাঠি: নলছিটি
শরীয়তপুর: জাজিরা

✒️ আরও পড়ুন 📖  সৌদির সঙ্গে মিল রেখে যেসব জেলায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা