ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভার ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ৩ ছিনতাইকারী আটক; উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর এর পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একাধিক টিম অংশগ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নুর আলম বাবু (৩৬), মোঃ রায়হান হোসেন ইমন (২৪), মোঃ তুহিন (২৭) এবং মোঃ শাকিব হাসান (২৩)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই দিনে অপর একটি অভিযানে রাত ১২টা ৪৫ মিনিটে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে আরও ৫০ পিস ইয়াবাসহ মোঃ রমজান আলী (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।

এছাড়া একই তারিখে সাভার ও ধামরাই থানা এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের তিন সদস্য— মোঃ সাইদুল ইসলাম (২৬), মোঃ বাপ্পী গাজী (২৮) এবং আঃ আলীম ওরফে হালিম (৩৪)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নুর আলম বাবু এর বিরুদ্ধে ১টি মামলা, মোঃ শাকিব হাসান এর বিরুদ্ধে ১টি মামলা, মোঃ সাইদুল ইসলাম এর বিরুদ্ধে ৫টি মামলা, মোঃ বাপ্পী গাজী এর বিরুদ্ধে ৩টি মামলা, আঃ আলীম ওরফে হালিম এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সাভার ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ৩ ছিনতাইকারী আটক; উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার

আপডেট সময়: ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬