ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ড্রোন ব্যবহার নিষিদ্ধ, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট

ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হবেন, তাঁরাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন।”

নির্বাচনে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্বাচনে কেউই—এমনকি গণমাধ্যমও—ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি।” তবে নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী।”

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, “এবার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, এবং এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ড্রোন ব্যবহার নিষিদ্ধ, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট

ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

আপডেট সময়: ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হবেন, তাঁরাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন।”

নির্বাচনে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্বাচনে কেউই—এমনকি গণমাধ্যমও—ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি।” তবে নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী।”

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, “এবার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, এবং এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।”

✒️ আরও পড়ুন 📖  আগামী জাতীয় নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে শার্শায় গণসংযোগে উপজেলা বিএনপির সভাপতি