ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) পুলিশের সকালের অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখবে জেলা পুলিশ

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি বিশেষ অভিযানে সাভার থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশে শনিবার (৪ অক্টোবর) সকালে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সকাল ৭টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানার মুনসুর মার্কেটের সামনে থেকে মোঃ আরিফ খাঁ (৪০) নামের এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ খাঁ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া এলাকার মৃত খালেক খাঁর ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণীর ১৯(ক) অনুযায়ী সাভার মডেল থানায় মামলা (নং-১৩, তারিখ-০৪/১০/২০২৫) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) পুলিশের সকালের অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখবে জেলা পুলিশ

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি বিশেষ অভিযানে সাভার থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশে শনিবার (৪ অক্টোবর) সকালে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সকাল ৭টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানার মুনসুর মার্কেটের সামনে থেকে মোঃ আরিফ খাঁ (৪০) নামের এক ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ খাঁ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া এলাকার মৃত খালেক খাঁর ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণীর ১৯(ক) অনুযায়ী সাভার মডেল থানায় মামলা (নং-১৩, তারিখ-০৪/১০/২০২৫) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ৫৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার