ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১০২ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা

ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক তিনটি স্থানে অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে, গত ১২ এপ্রিল সকাল ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা। সে নাটোর জেলার সিংড়া থানার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের বক্তারপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

একই দিনে সকাল ১১টা ৪৫ মিনিটে অপর একটি অভিযানে সাভারের বেলমা এলাকা থেকে বশির আহম্মদ (৪২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫,৬০০ টাকা। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার লোহাগড়া থানায় হলেও তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।

পরবর্তী সময়ে, ১৩ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কলতাসূতি নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা। তিনি সাভার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দ্বিতীয় আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি এবং তৃতীয় আসামীর বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১০২ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা

ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬