ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ার দুটি পৃথক অভিযানে উদ্ধার ৯২ পিস ইয়াবা; গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে

ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৯২ পিস ইয়াবা

মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ৬০০ টাকা।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এই সাফল্য আসে। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ৩ জুলাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশুলিয়া থানার আশুলিয়া এলাকায়। অভিযানে এসআই (নিঃ) মো. আ. মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. ওবায়দুল ইসলাম (৪০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ওবায়দুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ফকিরডাঙ্গী এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৪ জুলাই রাত ১২টা ২০ মিনিটে আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায়। এসআই (নিঃ) মো. রাশেদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শামীম হোসেন (৩৮) নামে আরেক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

শামীম হোসেনের গ্রামের বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বাউসগারী এলাকায়। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযানের সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ার দুটি পৃথক অভিযানে উদ্ধার ৯২ পিস ইয়াবা; গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে

ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৯২ পিস ইয়াবা

আপডেট সময়: ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬