ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন, সহজেই মিলবে স্বস্তি

ঢাকার বাতাসে অসহনীয় মাত্রায় দূষণ। তারউপর শীত যাচ্ছি-যাবো করে জাপটে ধরছে। এসময় আবহাওয়া শুষ্ক থাকায় এবং বৃষ্টি না হওয়ায় বাতাসে ধুলাবালি এবং জীবাণুর পরিমাণ বেড়ে যায়। তাতেই দেখা যায় ডাস্ট অ্যালার্জি।

হাঁচি-কাশি, চোখ-নাক থেকে অনবরত পানি পড়া, ত্বকে চুলকানি, লালচে ভাব, ব়্যাশ ও শ্বাসকষ্টও দেখা দিতে পারে। ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের ওষুধ খান। ওষুধকে ছুটি দিয়ে চাইলে ঘরোয়া উপায়ও চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিছু টোটকা বেশ উপকারে আসবে—

খেতে পারেন টকদই: টকদইয়ে থাকা প্রো-বায়োটিক ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে অত্যন্ত উপকারী। অ্যালার্জি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে ও অ্যালার্জি থেকে মুক্তি পেতে নিয়মিত টকদই খেতে পারেন।

ভাপ নিন: ডাস্ট অ্যালার্জির প্রভাব কাটাতে ভাপ নিতে পারেন। এজন্য একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তার থেকে নির্গত বাষ্প নাক ও মুখের সাহায্যে গ্রহণ করুন। অ্যালার্জির প্রভাব কমাতে কমপক্ষে ১০ মিনিট ভাপ নিন। এতে নাকের বন্ধভাব দূর হবে।

মধু: ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে দারুন কার্যকরী মধু। গবেষণা অনুযায়ী, মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। এছাড়া মধুতে থাকা প্রদাহবিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জির ফুসকুড়ি কমায়।

অ্যালোভেরা জেল: ডাস্ট অ্যালার্জি সারাতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই ভেষজ ডাস্ট অ্যালার্জির উপসর্গ কমায়। এজন্য ৩-৪ টেবিল চামচ অ্যালোভেরার রস পানিতে মিশিয়ে দিনে ২ বার পান করুন। অ্যালোভেরায় থাকে ব্যথানাশক ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য থাকে। যা ডাস্ট অ্যালার্জির প্রভাব কমায়। সূত্র: বোল্ডস্কাই

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন, সহজেই মিলবে স্বস্তি

আপডেট সময়: ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকার বাতাসে অসহনীয় মাত্রায় দূষণ। তারউপর শীত যাচ্ছি-যাবো করে জাপটে ধরছে। এসময় আবহাওয়া শুষ্ক থাকায় এবং বৃষ্টি না হওয়ায় বাতাসে ধুলাবালি এবং জীবাণুর পরিমাণ বেড়ে যায়। তাতেই দেখা যায় ডাস্ট অ্যালার্জি।

হাঁচি-কাশি, চোখ-নাক থেকে অনবরত পানি পড়া, ত্বকে চুলকানি, লালচে ভাব, ব়্যাশ ও শ্বাসকষ্টও দেখা দিতে পারে। ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের ওষুধ খান। ওষুধকে ছুটি দিয়ে চাইলে ঘরোয়া উপায়ও চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিছু টোটকা বেশ উপকারে আসবে—

খেতে পারেন টকদই: টকদইয়ে থাকা প্রো-বায়োটিক ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে অত্যন্ত উপকারী। অ্যালার্জি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে ও অ্যালার্জি থেকে মুক্তি পেতে নিয়মিত টকদই খেতে পারেন।

ভাপ নিন: ডাস্ট অ্যালার্জির প্রভাব কাটাতে ভাপ নিতে পারেন। এজন্য একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তার থেকে নির্গত বাষ্প নাক ও মুখের সাহায্যে গ্রহণ করুন। অ্যালার্জির প্রভাব কমাতে কমপক্ষে ১০ মিনিট ভাপ নিন। এতে নাকের বন্ধভাব দূর হবে।

মধু: ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে দারুন কার্যকরী মধু। গবেষণা অনুযায়ী, মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। এছাড়া মধুতে থাকা প্রদাহবিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জির ফুসকুড়ি কমায়।

অ্যালোভেরা জেল: ডাস্ট অ্যালার্জি সারাতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই ভেষজ ডাস্ট অ্যালার্জির উপসর্গ কমায়। এজন্য ৩-৪ টেবিল চামচ অ্যালোভেরার রস পানিতে মিশিয়ে দিনে ২ বার পান করুন। অ্যালোভেরায় থাকে ব্যথানাশক ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য থাকে। যা ডাস্ট অ্যালার্জির প্রভাব কমায়। সূত্র: বোল্ডস্কাই

✒️ আরও পড়ুন 📖  নিয়মিত ব্রাশ করেও মুখে দুর্গন্ধ হয় যেসব কারণে