ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু আজ

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি অব্যাহত রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর পাশাপাশি আজ রোববার (১০ আগস্ট) থেকে সাধারণ মানুষের জন্যও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী দামে এসব পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার বাদে) ৩০ দিন পণ্য বিক্রি চলবে। চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি এবং বাগেরহাটে ৫টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন বিক্রি হবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন।

সাধারণ ভোক্তাদের জন্য দাম:
ভোজ্যতেল (সয়াবিন) ২ লিটার: ২৩০ টাকা, চিনি ১ কেজি: ৮০ টাকা, মশুর ডাল ২ কেজি: ১৪০ টাকা।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্য অপরিবর্তিত:
চাল ৫ কেজি: ৩০ টাকা/কেজি, সয়াবিন তেল ২ লিটার: ১০০ টাকা/লিটার, মশুর ডাল ২ কেজি: ৬০ টাকা/কেজি, চিনি ১ কেজি: ৭০ টাকা।

এই চারটি পণ্যের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু আজ

আপডেট সময়: ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি অব্যাহত রেখেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর পাশাপাশি আজ রোববার (১০ আগস্ট) থেকে সাধারণ মানুষের জন্যও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী দামে এসব পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার বাদে) ৩০ দিন পণ্য বিক্রি চলবে। চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি এবং বাগেরহাটে ৫টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন বিক্রি হবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন।

সাধারণ ভোক্তাদের জন্য দাম:
ভোজ্যতেল (সয়াবিন) ২ লিটার: ২৩০ টাকা, চিনি ১ কেজি: ৮০ টাকা, মশুর ডাল ২ কেজি: ১৪০ টাকা।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্য অপরিবর্তিত:
চাল ৫ কেজি: ৩০ টাকা/কেজি, সয়াবিন তেল ২ লিটার: ১০০ টাকা/লিটার, মশুর ডাল ২ কেজি: ৬০ টাকা/কেজি, চিনি ১ কেজি: ৭০ টাকা।

এই চারটি পণ্যের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।

✒️ আরও পড়ুন 📖  বৈদেশিক ঋণের মেয়াদ বাড়ানোর দাবি বিটিএমএ’র