ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অনুমতি ছাড়া অবস্থান করায় প্রশাসনের হাতে আটক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন চলাকালে ছাত্রদল নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী।

জানতে চাইলে সোহান বলেন, “আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম। শরীর খারাপ লাগায় হলে গিয়ে শুয়ে পড়ি।” তবে তিনি স্বীকার করেন যে, হলে অবস্থানের জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি।

রবীন্দ্রনাথ হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অনুমতি ছাড়া অবস্থান করায় প্রশাসনের হাতে আটক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন চলাকালে ছাত্রদল নেতা আটক

আপডেট সময়: ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) সাবেক শিক্ষার্থী।

জানতে চাইলে সোহান বলেন, “আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম। শরীর খারাপ লাগায় হলে গিয়ে শুয়ে পড়ি।” তবে তিনি স্বীকার করেন যে, হলে অবস্থানের জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি।

রবীন্দ্রনাথ হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব প্রকল্প সচল: উপদেষ্টা ফরিদা আখতার