ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

চা-কফি খেলে কমবে ক্যানসারের ঝুঁকি!

মানুষের প্রত্যাহিক জীবনের অন্যতম সঙ্গী চা বা কফি।  এক কাপ চা বা কফি না খেলে হয়তো অনেকের দিনই শুরু হয় না।  কিন্তু এই চা কফি নিয়ে রয়েছে নানাজনের নানা মত।  কারো কারো মতে চা বা কফি খেলে কমে যায় ক্যানসারের আশঙ্কা।  আসলেই কি তাই? চলুন জেনে নেয়া যাক। 

সম্প্রতি ‘আমেরিকান ক্যানসার সোসাইটি’ এই বিষয়টি নিয়ে তাদের সমীক্ষার ফলাফল জানিয়েছে।  পিয়ার-রিভিউড বিজ্ঞান পত্রিকা ‘ক্যানসার’-এ এই সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  সেখানে গবেষকেরা দাবি করেছেন, মুখ, গলা ও শ্বাসনালিতে ক্যানসারের আশঙ্কা কমাতে পারে চা বা কফি।  তবে ঠিক কীভাবে ক্যানসারের ঝুঁকি কমবে, তা নিয়ে এখনও গবেষণা ও সমীক্ষা চলছে।

‘ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক ক্যানসার এপিডেমোলজি কনসোর্টিয়াম’ এই সমীক্ষাটি চালাচ্ছে।  তারা জানিয়েছে, সাড়ে ৯ হাজার মুখ ও গলার ক্যানসারে আক্রান্ত রোগীকে নিয়ে সমীক্ষাটি করা হচ্ছে গত কয়েক বছর ধরেই।  দেখা গিয়েছে, ক্যানসার আক্রান্তদের মধ্যে যাদের নিয়ম মেনে চা বা কফি খাওয়ানো হত রোজ, তাদের মধ্যে ১৫ হাজার ৭০০ জনের ক্যানসার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 

গবেষকেরা দাবি করেছেন, দুধ বা চিনি ছাড়া কালো কফি খাওয়ানো হত রোগীদের।  প্রতি দিন চার কাপের মতো কফি খেয়েছেন যারা, তাদের শরীরে ক্যানসারের তীব্রতা অনেকটাই কমেছে।  মুখগহ্বরের ক্যানসারের ৩০ শতাংশ ও গলার ক্যানসারের ৭০ শতাংশ কমে গিয়েছে অনেকেরই।  চা খাইয়েও একই রকম পরীক্ষা করা হয়েছে।  সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, দিনে ৩-৪ কাপ দুধ-চিনি ছাড়া কফি বা চা খেলে গলার ক্যানসারের ঝুঁকি প্রায় ৪১ শতাংশ কমে যেতে পারে।

এই বিষয়ে ভারতের ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর তথ্য বলছে, কফি বা চা-তে পলিফেনলিক অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।  তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে। 

গবেষকেরা জানিয়েছেন, কফি বা চা পরিমিত মাত্রায় খেলে ক্ষতি নেই।  তবে বেশি খেলেই মুশকিল।  কফি ক্যানসারের ঝুঁকি কমাতে পারে কি না বা পারলেও কীভাবে, সে নিয়ে এখনও গবেষণা চলছে।  নিশ্চিত তথ্য এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়।  

তাই দিনে কত কাপ চা বা কফি খেলে উপকার হবে, তা সেই ব্যক্তির শারীরিক অবস্থার উপরেই নির্ভর করবে।  এই বিষয়ে চিকিৎসকের মতামত নেওয়া জরুরি।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

চা-কফি খেলে কমবে ক্যানসারের ঝুঁকি!

আপডেট সময়: ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

✒️ আরও পড়ুন 📖  কোরবানির পর হজমশক্তি বাড়াতে যেসব খাবার খাবেন