ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে বিপুল ইয়াবা উদ্ধারের পর আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইয়াবা কাণ্ডে ৮ পুলিশ বরখাস্ত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত), সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঁঞা ও নারী কনস্টেবল উম্মে হাবিবা। এছাড়া বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানার অংশে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, উদ্ধার করা ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং ইয়াবা বহনকারী ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শেষে এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে বিপুল ইয়াবা উদ্ধারের পর আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইয়াবা কাণ্ডে ৮ পুলিশ বরখাস্ত

আপডেট সময়: ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত), সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঁঞা ও নারী কনস্টেবল উম্মে হাবিবা। এছাড়া বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানার অংশে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, উদ্ধার করা ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং ইয়াবা বহনকারী ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শেষে এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

✒️ আরও পড়ুন 📖  সাভারের হেমায়েতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, এলাকায় স্বস্তি