ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বালুয়া গ্রামে কুরআন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন মাওলানা ফরিদুল ইসলাম

গোবিন্দগঞ্জে বয়ানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী বক্তার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কুরআন মাহফিলের মঞ্চে বয়ানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ইসলামী বক্তা মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ব্যক্তি হলেন মাওলানা ফরিদুল ইসলাম। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুর ইউনিয়নের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে একটি কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করছিলেন মাওলানা ফরিদুল ইসলাম। বয়ান চলাকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং বুকে ও শরীরে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন।

ওয়াজ শুনতে আসা মুসল্লিরা কিছু বুঝে ওঠার আগেই তিনি মঞ্চে সামনের টেবিলের ওপর ঢলে পড়েন। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে রাতভর চিকিৎসা চললেও সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।

স্বজনরা আরও জানান, মাওলানা ফরিদুল ইসলাম মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার আসরের নামাজের পর গাইবান্ধা সদর উপজেলার খামারগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

বালুয়া গ্রামে কুরআন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন মাওলানা ফরিদুল ইসলাম

গোবিন্দগঞ্জে বয়ানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী বক্তার মৃত্যু

আপডেট সময়: ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫