ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গভীর রাতে ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা; যানবাহন আটকে পড়ে, ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস; দ্রুত অভিযান চালিয়ে সড়ক স্বাভাবিক করে পুলিশ ও আর্মি ক্যাম্প।

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে গাছ কেটে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। রোববার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে মহাসড়কের উপর গাছ ফেলে দেয়ায় দুইমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে। অবরোধের সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা রাতের অন্ধকারে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণ করে। তিনি আরও জানান, সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মাঝে মহাসড়ককে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে প্রশাসন বলছে, যেকোনো নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গভীর রাতে ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা; যানবাহন আটকে পড়ে, ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস; দ্রুত অভিযান চালিয়ে সড়ক স্বাভাবিক করে পুলিশ ও আর্মি ক্যাম্প।

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা

আপডেট সময়: ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে গাছ কেটে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। রোববার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে মহাসড়কের উপর গাছ ফেলে দেয়ায় দুইমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে। অবরোধের সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা রাতের অন্ধকারে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণ করে। তিনি আরও জানান, সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মাঝে মহাসড়ককে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে প্রশাসন বলছে, যেকোনো নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন