ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ায় পৃথক দুই অভিযানে ডিবির সাফল্য; উদ্ধার মাদকদ্রব্যের মূল্য প্রায় ৪৫ হাজার টাকা

গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একাধিক টিম অংশগ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মোঃ আলতাব হোসেন (৪১), পিতা- মৃত নায়েব আলী, স্থায়ী ঠিকানা: শিমলাপাড়া, হেমনগর, গোপালপুর, টাঙ্গাইল; বর্তমানে ফকিরবাড়ি, জামগড়া (ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা। মোঃ আলমগীর হোসেন (২৬), পিতা- মোঃ রমজান আলী, স্থায়ী ঠিকানা: কামারচলা, ঘাটাইল, টাঙ্গাইল; বর্তমানে জামগড়া বটতলা, আশুলিয়া, ঢাকা। মোঃ আব্বাস (৩৮), পিতা- মৃত নুর মোহাম্মদ, স্থায়ী ঠিকানা: খেতাছিড়া, মঠবাড়ীয়া, পিরোজপুর; বর্তমানে জামগড়া ফকিরবাড়ি (ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।

অপরদিকে, একই দিনে রাত ১১টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আঃ হাই সঙ্গীয় ফোর্সসহ পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা।

গ্রেফতারকৃত ওই আসামী হলেন—মোঃ সোহান শেখ (২৭), পিতা- মোঃ শাজাহান শেখ, স্থায়ী ঠিকানা: কেশাইল, বদলগাছী, নওগাঁ; বর্তমানে পলাশবাড়ী কাঠালতলা (ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহান শেখের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। ধৃত সকল আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় পৃথক দুই অভিযানে ডিবির সাফল্য; উদ্ধার মাদকদ্রব্যের মূল্য প্রায় ৪৫ হাজার টাকা

গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একাধিক টিম অংশগ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মোঃ আলতাব হোসেন (৪১), পিতা- মৃত নায়েব আলী, স্থায়ী ঠিকানা: শিমলাপাড়া, হেমনগর, গোপালপুর, টাঙ্গাইল; বর্তমানে ফকিরবাড়ি, জামগড়া (ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা। মোঃ আলমগীর হোসেন (২৬), পিতা- মোঃ রমজান আলী, স্থায়ী ঠিকানা: কামারচলা, ঘাটাইল, টাঙ্গাইল; বর্তমানে জামগড়া বটতলা, আশুলিয়া, ঢাকা। মোঃ আব্বাস (৩৮), পিতা- মৃত নুর মোহাম্মদ, স্থায়ী ঠিকানা: খেতাছিড়া, মঠবাড়ীয়া, পিরোজপুর; বর্তমানে জামগড়া ফকিরবাড়ি (ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।

অপরদিকে, একই দিনে রাত ১১টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আঃ হাই সঙ্গীয় ফোর্সসহ পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা।

গ্রেফতারকৃত ওই আসামী হলেন—মোঃ সোহান শেখ (২৭), পিতা- মোঃ শাজাহান শেখ, স্থায়ী ঠিকানা: কেশাইল, বদলগাছী, নওগাঁ; বর্তমানে পলাশবাড়ী কাঠালতলা (ভাড়াটিয়া), আশুলিয়া, ঢাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহান শেখের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। ধৃত সকল আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত