ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ে শীর্ষ ডাকাতরা কুমিল্লায় বিপুল পরিমাণ

কুমিল্লায় অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় ধারালো সরঞ্জামসহ ৭ জন আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, ইলিয়টগঞ্জ বাজারে ১৪–১৫ জনের একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে ৭ জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন—মোঃ সাদ্দাম হোসেন (৩২) — দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের বাসিন্দা, ৬টি ডাকাতি মামলার আসামি। মোঃ সুমন (৩০) — কোতোয়ালি থানার আলেখারচর এলাকার বাসিন্দা, ৭ মামলার আসামি। মোঃ নজরুল ইসলাম দুলাল (২৮) — বুড়িচং উপজেলার বাসিন্দা, ৫ মামলার আসামি। মোঃ সোলেমান ওরফে রুবেল (৩৫) — ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা, ৬ মামলার আসামি। ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫) — নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা, ৭ মামলার আসামি। মামুনুর রশিদ সোহাগ (৩৫) — লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের বাসিন্দা, ৭ মামলার আসামি। মোঃ শাহীন (২৫) — ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের বাসিন্দা, ৮ মামলার আসামি।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড বারবোর কার্তুজ, ১টি লোহার কাটার, ১টি লোহার হাইড্রোলিক কাটার, ১টি কাঠের বাটযুক্ত লোহার ধামা, ১টি লোহার ছেনি, ১টি লোহার দা, ২টি ছুরি।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সর্দার। তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ে শীর্ষ ডাকাতরা কুমিল্লায় বিপুল পরিমাণ

কুমিল্লায় অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট সময়: ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫