ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
বিমানবন্দরের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসনের কঠোর পদক্ষেপ; সীমিত করা হয়েছে প্রবেশাধিকার, বাড়তি নজরদারিতে নিরাপত্তা বাহিনী।

কলকাতা বিমানবন্দরের গৌরীপুর জামে মসজিদে নামাজে নিষেধাজ্ঞা, ১৬৩ ধারা জারি | কড়া নিরাপত্তায় উত্তপ্ত পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিমানবন্দর চত্বর ও আশপাশের এলাকায় ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী শুক্রবার রাজপথে নামার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। ঘোষণা দেওয়া হয়, ১৬৩ ধারার আওতায় নির্ধারিত এলাকায় একসঙ্গে চারজনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বিমানবন্দর চত্বরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং জলকামান। গৌরীপুর জামে মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। কোনো ধরনের অবাঞ্ছিত জমায়েত বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।

স্থানীয়ভাবে ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত গৌরীপুর জামে মসজিদটির ইতিহাস প্রায় ১৩৬ বছরের। দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিরা এখানে নামাজ আদায় করে আসছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, দ্বিতীয় রানওয়ের খুব কাছাকাছি অবস্থানের কারণে এখানে জনসমাগম বিমান ওঠানামার নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণেই নিরাপত্তাজনিত বিবেচনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় মহল বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। এক পক্ষ প্রশাসনের নিরাপত্তামূলক পদক্ষেপের পক্ষে মত দিলেও, অন্য পক্ষ ধর্মীয় স্বাধীনতা ও ঐতিহাসিক উপাসনালয়ে প্রবেশাধিকারের প্রশ্ন তুলেছে।

শুক্রবার দুপুর পর্যন্ত বিরাটি, বাঁকড়া ও বিমানবন্দর-সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা বহাল থাকবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বিমানবন্দরের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসনের কঠোর পদক্ষেপ; সীমিত করা হয়েছে প্রবেশাধিকার, বাড়তি নজরদারিতে নিরাপত্তা বাহিনী।

কলকাতা বিমানবন্দরের গৌরীপুর জামে মসজিদে নামাজে নিষেধাজ্ঞা, ১৬৩ ধারা জারি | কড়া নিরাপত্তায় উত্তপ্ত পরিস্থিতি

আপডেট সময়: ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিমানবন্দর চত্বর ও আশপাশের এলাকায় ভারতীয় নাগরিক নিরাপত্তা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, মসজিদে নামাজ আদায়ে বিধিনিষেধের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী শুক্রবার রাজপথে নামার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। ঘোষণা দেওয়া হয়, ১৬৩ ধারার আওতায় নির্ধারিত এলাকায় একসঙ্গে চারজনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বিমানবন্দর চত্বরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং জলকামান। গৌরীপুর জামে মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। কোনো ধরনের অবাঞ্ছিত জমায়েত বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।

স্থানীয়ভাবে ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত গৌরীপুর জামে মসজিদটির ইতিহাস প্রায় ১৩৬ বছরের। দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিরা এখানে নামাজ আদায় করে আসছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, দ্বিতীয় রানওয়ের খুব কাছাকাছি অবস্থানের কারণে এখানে জনসমাগম বিমান ওঠানামার নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণেই নিরাপত্তাজনিত বিবেচনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ধর্মীয় মহল বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। এক পক্ষ প্রশাসনের নিরাপত্তামূলক পদক্ষেপের পক্ষে মত দিলেও, অন্য পক্ষ ধর্মীয় স্বাধীনতা ও ঐতিহাসিক উপাসনালয়ে প্রবেশাধিকারের প্রশ্ন তুলেছে।

✒️ আরও পড়ুন 📖  আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঘরিব