ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে সাহায্য করবে যেসব প্রাকৃতিক সবজি

অনেক সময় শরীরে পেটের মেদ কমানো কঠিন হয়ে দাঁড়ায়, যদিও জীবনযাপনের অভ্যাস ঠিক থাকে। অতিরিক্ত মিষ্টি, ভাজাপোড়া বা বসে থাকার অভ্যাস না থাকলেও পেটের মেদ কমছে না? তখন খাদ্যতালিকায় কিছু বিশেষ সবজি রাখলে সাহায্য পাওয়া যায়।

পুষ্টিবিদরা বলছেন, খাদ্যে এমন সব সবজি রাখা জরুরি যেগুলোতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে। এর ফলে শরীর সুস্থ থাকে এবং ওজন কমানো সহজ হয়।

শাক: ক্যালোরির পরিমাণ কম থাকলেও ফাইবার সমৃদ্ধ শাক দ্রুত পেট ভরিয়ে রাখে। পালংসহ বিভিন্ন শাক-সবজিতে ভিটামিন এ, সি ও কে থাকে, যা হজমের জন্য উপকারী।

কপি জাতীয় সবজি: ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এবং ব্রাসেলস স্প্রাউটসের মতো কপি জাতীয় সবজিতে প্রচুর ফাইবার ও জল থাকে। এগুলো পেট ভরিয়ে রাখার পাশাপাশি বিপাক ক্রিয়া বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।

পানি বেশি এমন সবজি: লাউ, শসা, ঝিঙে, চিচিঙ্গে ইত্যাদি সবজিতে জল বেশি থাকায় ক্যালোরি কম হয়। দৈনন্দিন খাদ্যতালিকায় এসব রাখলে বেশি খাইলেও ওজন বাড়ে না।

ক্যাপসিকাম: কম ক্যালোরির ক্যাপসিকামে ভিটামিন সি ও ক্যাপসাইসিন থাকে, যা শরীরের বিপাক বৃদ্ধি করে ওজন কমাতে সহায়ক।

মাশরুম: কম ক্যালোরির পাশাপাশি মাশরুমে প্রোটিন ও ফাইবার থাকে। এটি মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা পেট ভরিয়ে রাখে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে।

তবে পেটের মেদ কমাতে শুধুমাত্র সবজি খাওয়া যথেষ্ট নয়। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকায় এই পাঁচটি সবজি অন্তর্ভুক্ত করে আপনি ওজন কমানোর যাত্রা সহজ করতে পারেন। সূত্র: আনন্দবাজার প্রত্রিকা

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

ওজন কমাতে সাহায্য করবে যেসব প্রাকৃতিক সবজি

আপডেট সময়: ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫