ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাগআঁচড়া ইউনিয়নে কর্মী সমাবেশে বক্তৃতা দেন তিনি, বলেন স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ হবে ঐক্যের মাধ্যমে

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না — শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির

যশোরের শার্শা উপজেলা বিএনপি সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির বলেছেন, “স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র রুখে দিতে দলীয় কোন্দল ভুলে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে অতীতেও পারেনি, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না।”

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকারের জুলুম, নির্যাতন ও নিপীড়ন বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছেন। নানা ষড়যন্ত্র করেও তারা বিএনপিকে ধ্বংস করতে পারেনি, কারণ বিএনপি জনগণের দল। বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাসান জহির আরও বলেন, “গত ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখান থেকে দেশকে উদ্ধার করতে ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখা মাঠপর্যায়ে প্রচার করা হচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম গাজী, এবং পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিনজামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শন্তু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, মোজাফফর উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন জিন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর উদ্দিন শাওন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাগআঁচড়া ইউনিয়নে কর্মী সমাবেশে বক্তৃতা দেন তিনি, বলেন স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ হবে ঐক্যের মাধ্যমে

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না — শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির

আপডেট সময়: ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫