ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
খাতা মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে কঠোর পদক্ষেপ নিল ঢাকা শিক্ষা বোর্ড, ভবিষ্যতে একই অপরাধে একই শাস্তির হুঁশিয়ারি

এসএসসি খাতা মূল্যায়নে অবহেলা: ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করল ঢাকা বোর্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 235

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২০ আগস্ট) এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই শিক্ষকদের মধ্যে দায়িত্বশীলতা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একই ধরনের শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে>
বোর্ড জানিয়েছে, কালো তালিকাভুক্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের খাতা মূল্যায়নে অবহেলা করেছেন। এর পাশাপাশি বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অবহেলার দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন>

টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী

রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান

নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা

মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ


বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দিয়েছে কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি (EFT) থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করতে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

খাতা মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে কঠোর পদক্ষেপ নিল ঢাকা শিক্ষা বোর্ড, ভবিষ্যতে একই অপরাধে একই শাস্তির হুঁশিয়ারি

এসএসসি খাতা মূল্যায়নে অবহেলা: ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করল ঢাকা বোর্ড

আপডেট সময়: ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২০ আগস্ট) এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই শিক্ষকদের মধ্যে দায়িত্বশীলতা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একই ধরনের শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে>
বোর্ড জানিয়েছে, কালো তালিকাভুক্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের খাতা মূল্যায়নে অবহেলা করেছেন। এর পাশাপাশি বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অবহেলার দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন>

টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী

রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান

নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা

মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ


বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দিয়েছে কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি (EFT) থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করতে।

✒️ আরও পড়ুন 📖  বেনাপোলে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা