ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিএনপি প্রার্থী মাজেদ বাবুর দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীনভাবে লড়াই করে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি।”

বুধবার বাদ যোহর ঈশ্বরগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বাবু আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নেতৃত্বের প্রতীক। এই কঠিন সময়ে তার সুস্থতা দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশনেত্রীর সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।”

ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জের জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিএনপি প্রার্থী মাজেদ বাবুর দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট সময়: ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীনভাবে লড়াই করে গেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি।”

বুধবার বাদ যোহর ঈশ্বরগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বাবু আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নেতৃত্বের প্রতীক। এই কঠিন সময়ে তার সুস্থতা দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশনেত্রীর সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।”

ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জের জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী।

✒️ আরও পড়ুন 📖  বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা হবে: ডা. সালাউদ্দিন বাবু