ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
১৫ টাকা কেজির সরকারি চাল অবৈধ মজুদের অভিযোগে অভিযান; ৪২০ কেজি চাল উদ্ধার, গরিবদের মাঝে বিতরণ করা হবে সোমবার

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়ের (২২)-এর বসতঘর ও দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৩০ কেজি ওজনের মোট ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ প্রায় ৪২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত চাল উপজেলা পরিষদে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। আগামী সোমবার এসব চাল এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

১৫ টাকা কেজির সরকারি চাল অবৈধ মজুদের অভিযোগে অভিযান; ৪২০ কেজি চাল উদ্ধার, গরিবদের মাঝে বিতরণ করা হবে সোমবার

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময়: ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়ের (২২)-এর বসতঘর ও দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৩০ কেজি ওজনের মোট ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ প্রায় ৪২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত চাল উপজেলা পরিষদে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। আগামী সোমবার এসব চাল এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন: কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরে নতুন আশার সঞ্চার