ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গালাতাসারায়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ইনজুরিতে পড়লেও বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ফরাসি দলে জায়গা পেলেন হুগো একিতিকে। প্রথমবার ডাক পেলেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জাঁ-ফিলিপ মাতেতা।

ইনজুরির ধাক্কা সামলে ফ্রান্স দলে হুগো একিতিকে

চ্যাম্পিয়নস লিগে গালাতাসারায়ের বিপক্ষে ১-০ গোলে হারের দিনে ইনজুরিতে পড়েন হুগো একিতিকে। দ্বিতীয়ার্ধের মাঝপথে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় ফরাসি ফরোয়ার্ডকে। ইনজুরির কারণে আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে খেলা হবে না তার।

তবে খারাপ সময়েও সুখবর পেলেন একিতিকে। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ফ্রান্সের ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। প্রথমবারের মতো দিদিয়ের দেশমের দলে ডাক পেলেন ক্রিস্টাল প্যালেসের জাঁ-ফিলিপ মাতেতা।

প্রত্যাশিতভাবেই স্কোয়াডে রয়েছেন কিলিয়ান এমবাপে, জুলস কুন্ডে, এদুয়ার্দো কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা ও আল নাসরের কিংসলে কোমান।

অন্যদিকে ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলেকে বাদ দেওয়া হয়েছে ইনজুরির কারণে। প্রিমিয়ার লিগে খেলার সময় চোট পান তিনি। কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনো স্পষ্ট করেনি পিএসজি কিংবা ফরাসি ফুটবল ফেডারেশন।

ফ্রান্স দল (২৩ সদস্য)
গোলরক্ষক: লুকাস শেভালিয়ার, মাইক মাইনান, ব্রিস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্ডে, লুকাস হের্নান্দেজ, থিও হের্নান্দেজ, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মানু কনে, মাইকেল অলিস, এড্রিয়েন রাবিও, খেফরেন থুরাম।
ফরোয়ার্ড: মাঘনেস আক্লিওচে, ব্র্যাডলি বারকোলা, কিংসলি কোমান, হুগো একিতিকে, জাঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুঙ্কু।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

গালাতাসারায়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ইনজুরিতে পড়লেও বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ফরাসি দলে জায়গা পেলেন হুগো একিতিকে। প্রথমবার ডাক পেলেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জাঁ-ফিলিপ মাতেতা।

ইনজুরির ধাক্কা সামলে ফ্রান্স দলে হুগো একিতিকে

আপডেট সময়: ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫