ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট।

আশুলিয়ায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের অভিযানে আশুলিয়া এলাকা থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাত ১১টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— পাবনা জেলার ভেড়া থানার সোনাবদ্ধা এলাকার টোকেন বেপারীর ছেলে মিলন, বর্তমানে আশুলিয়া পলাশবাড়ি বিজয়নগর মোশারফের বাড়ির ভাড়াটিয়া। বগুড়া জেলার মারিয়া কান্দি থানার জোড় গাদা এলাকার টুকু ফকিরের ছেলে রনি, বর্তমানে আশুলিয়া পলাশবাড়ি বিজয়নগর মামুনের বাড়ির ভাড়াটিয়া।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
সূত্র: ডিবি (উত্তর), ঢাকা জেলা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট।

আশুলিয়ায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের অভিযানে আশুলিয়া এলাকা থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাত ১১টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— পাবনা জেলার ভেড়া থানার সোনাবদ্ধা এলাকার টোকেন বেপারীর ছেলে মিলন, বর্তমানে আশুলিয়া পলাশবাড়ি বিজয়নগর মোশারফের বাড়ির ভাড়াটিয়া। বগুড়া জেলার মারিয়া কান্দি থানার জোড় গাদা এলাকার টুকু ফকিরের ছেলে রনি, বর্তমানে আশুলিয়া পলাশবাড়ি বিজয়নগর মামুনের বাড়ির ভাড়াটিয়া।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
সূত্র: ডিবি (উত্তর), ঢাকা জেলা।

✒️ আরও পড়ুন 📖  সাভারে রাজধানী পরিবহনের তল্লাশির সময় ধারালো অস্ত্রসহ ১ যুবক আটক