ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমা আক্তার (৩৫), উত্তর বড়াইল, চুনারুঘাট, হবিগঞ্জ (বর্তমানে আশুলিয়ার বাসিন্দা), রাজন মিয়া (২০), আমু চিমটি বিলখাস, হবিগঞ্জ, ইমাম হোসেন (৩০), দোলনা এলাকা, হবিগঞ্জ। যৌথ বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ায় নাজমার কাছে সরবরাহ করতেন। এরপর নাজমা আশপাশের এলাকায় সরাসরি ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে মাদক বিক্রি করতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, “যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময়: ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমা আক্তার (৩৫), উত্তর বড়াইল, চুনারুঘাট, হবিগঞ্জ (বর্তমানে আশুলিয়ার বাসিন্দা), রাজন মিয়া (২০), আমু চিমটি বিলখাস, হবিগঞ্জ, ইমাম হোসেন (৩০), দোলনা এলাকা, হবিগঞ্জ। যৌথ বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ায় নাজমার কাছে সরবরাহ করতেন। এরপর নাজমা আশপাশের এলাকায় সরাসরি ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে মাদক বিক্রি করতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, “যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  তেঁতুলঝোড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা–ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক