ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পারভীন আক্তার নামে এক নারীকে আটক, পূর্বে একাধিক মামলার আসামী

আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ পারভীন আক্তার (৪৭)। তিনি মৃত আলাল মিয়া ও মৃত মাফিয়ার কন্যা এবং আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার বাসিন্দা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

ডিবি সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের বিরুদ্ধে পূর্বে ২০১৪, ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে আশুলিয়া থানায় চারটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-১২২, তারিখ ২৯/০৯/২০২৫ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (ধারা-৩৬(১) সারণীর ১৯(ক)) এ মামলা রুজু করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পারভীন আক্তার নামে এক নারীকে আটক, পূর্বে একাধিক মামলার আসামী

আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ পারভীন আক্তার (৪৭)। তিনি মৃত আলাল মিয়া ও মৃত মাফিয়ার কন্যা এবং আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার বাসিন্দা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

ডিবি সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের বিরুদ্ধে পূর্বে ২০১৪, ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে আশুলিয়া থানায় চারটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-১২২, তারিখ ২৯/০৯/২০২৫ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (ধারা-৩৬(১) সারণীর ১৯(ক)) এ মামলা রুজু করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক