ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
আশুলিয়ায় ৪৬ ও সাভারে ১,২০০ পিস ইয়াবা উদ্ধার; চারজনের বিরুদ্ধে মাদক মামলা

আশুলিয়ায় ১০ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার শাহিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

সোমবার (১০ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় কবিরপুর এলাকা থেকে মো. শাহিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৩৪০ গ্রাম। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

পুলিশের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ শাহিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

আশুলিয়ায় ৪৬ ও সাভারে ১,২০০ পিস ইয়াবা উদ্ধার; চারজনের বিরুদ্ধে মাদক মামলা

আশুলিয়ায় ১০ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার শাহিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

সোমবার (১০ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় কবিরপুর এলাকা থেকে মো. শাহিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৩৪০ গ্রাম। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

পুলিশের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ শাহিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  অন্তবর্তীকালীন সরকার দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিবেন : আমান উল্লাহ আমান