ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ায় পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতারদের বিরুদ্ধে আগেও রয়েছে মাদক মামলা

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) শাখা পৃথক দুটি বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে গত ১ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন বটতলা বাদাইল এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম আতাউর (২২) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত আতিকুল ইসলাম আতাউরের পিতা মোঃ মহসিন আলী। তার স্থায়ী ঠিকানা পশ্চিম রামখানা, থানা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম এবং অস্থায়ী ঠিকানা বটতলা বাদাইল, আশুলিয়া, ঢাকা।

অপর অভিযানে ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সৈয়দ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। অভিযানে মোঃ আরিফুল ইসলাম (২৫) নামের আরেক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলামের পিতা মৃত আসলাম। তার বাড়ি ডেন্ডাবর উত্তরপাড়া, আশুলিয়া, ঢাকা।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত উভয় আসামির সিডিএমএস তথ্য পর্যালোচনায় দেখা গেছে—তাদের বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রয়েছে, যা তাদের পেশাদার মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আলোকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতারদের বিরুদ্ধে আগেও রয়েছে মাদক মামলা

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) শাখা পৃথক দুটি বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে গত ১ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন বটতলা বাদাইল এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম আতাউর (২২) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত আতিকুল ইসলাম আতাউরের পিতা মোঃ মহসিন আলী। তার স্থায়ী ঠিকানা পশ্চিম রামখানা, থানা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম এবং অস্থায়ী ঠিকানা বটতলা বাদাইল, আশুলিয়া, ঢাকা।

অপর অভিযানে ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সৈয়দ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। অভিযানে মোঃ আরিফুল ইসলাম (২৫) নামের আরেক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলামের পিতা মৃত আসলাম। তার বাড়ি ডেন্ডাবর উত্তরপাড়া, আশুলিয়া, ঢাকা।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত উভয় আসামির সিডিএমএস তথ্য পর্যালোচনায় দেখা গেছে—তাদের বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রয়েছে, যা তাদের পেশাদার মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে বিএনপির কর্মী সম্মেলন: আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের আহ্বান