ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ঘোষবাগ এলাকা থেকে আটক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

সোমবার ৩০ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সুমন ভূইয়া (৩২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকার দোকাঠি আমজাদ টাওয়ারের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১৫,০০০ টাকা।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত সুমন ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ঘোষবাগ এলাকা থেকে আটক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

সোমবার ৩০ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সুমন ভূইয়া (৩২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকার দোকাঠি আমজাদ টাওয়ারের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১৫,০০০ টাকা।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত সুমন ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  অপসংস্কৃতি বন্ধে সাভারে যুবদলের প্রতিবাদ