ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ভোরে রহস্যজনক অগ্নিসংযোগ, ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় হামলাকারীরা

আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালক আহত — মোটরসাইকেলে এসে আগুন ধরিয়ে পালায় দুর্বৃত্তরা

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে ওই বাসে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়।

বাসের চালক সাত্তার বলেন, “আমি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নামি। দেখি চারজন লোক দুইটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, সবাই হেলমেট পরা। আমি চিৎকার দিলে তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমার হাঁটুতে আঘাত পাই।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ফোন ধরেননি।

বাসের মালিক মোহাম্মদ সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার একমাত্র উপার্জনের উৎস ছিল এই বাসটি। কে বা কারা আমার এমন ক্ষতি করলো, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, যেন আমি ক্ষতিপূরণ পাই।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ভোরে রহস্যজনক অগ্নিসংযোগ, ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় হামলাকারীরা

আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালক আহত — মোটরসাইকেলে এসে আগুন ধরিয়ে পালায় দুর্বৃত্তরা

আপডেট সময়: ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে ওই বাসে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়।

বাসের চালক সাত্তার বলেন, “আমি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নামি। দেখি চারজন লোক দুইটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, সবাই হেলমেট পরা। আমি চিৎকার দিলে তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমার হাঁটুতে আঘাত পাই।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ফোন ধরেননি।

বাসের মালিক মোহাম্মদ সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার একমাত্র উপার্জনের উৎস ছিল এই বাসটি। কে বা কারা আমার এমন ক্ষতি করলো, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, যেন আমি ক্ষতিপূরণ পাই।”

✒️ আরও পড়ুন 📖  শার্শায় বিএনপির ৩১ দফা প্রচার: লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার