ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বেতন-ভাতা পরিশোধ ছাড়াই বন্ধ ঘোষণা; শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশি হস্তক্ষেপ — কারখানা খোলার দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিপাকে প্রায় ৪ হাজার শ্রমিক

সাভারের আশুলিয়ায় অবস্থিত দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার সকালে কারখানা দুটির প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, ফলে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে পারেননি।

শ্রমিকদের দাবি, সম্প্রতি আন্দোলনের মুখে পড়ে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড এবং কুটুরিয়া এলাকার জে এ অ্যাপারেলস কারখানা দুটি হঠাৎ করেই বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যান।

এদিকে, বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়ায় প্রায় চার হাজার শ্রমিক চরম বিপাকে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।
কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা দুপুরে ওই এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা দ্রুত কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেতন-ভাতা পরিশোধ ছাড়াই বন্ধ ঘোষণা; শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশি হস্তক্ষেপ — কারখানা খোলার দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিপাকে প্রায় ৪ হাজার শ্রমিক

আপডেট সময়: ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬