ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার ৬ গরু ও ১ ট্রাক, মোট মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোরাই গরুসহ ৪ ডাকাত গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে চোরাই ও লুন্ঠিত ছয়টি গরু ভর্তি একটি ট্রাকসহ চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ ও সংগীয় ফোর্স গত ১৭ জানুয়ারি বিকাল ৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন সাধুমার্কেট এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ কোতোয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলাম এর ছেলে সেলিম মিয়া (৩৫)। বগুড়া ধনুট থানার বিলচাপড়ি এলাকার আবুল বিশ্বাস এর ছেলে খালেক বিশ্বাস (৪০)। টাঙ্গাইল মধুপুর থানার পুদ্দারবাড়ী এলাকার আঃ ছালাম এর ছেলে মোঃ তোজাম্মেল (৩৬)। সিরাজগঞ্জ সলঙ্গা থানার সুজনপুর এলাকার মৃত মরতেজ খান এর ছেলে জিয়াউল খান (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত ছয়টি গরু ভর্তি একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা এবং ট্রাকটির মূল্য ২০ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা অভ্যাসগতভাবে চোরাই মালামাল বেচাকেনার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অপহরণ এবং মাদকদ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৫৯, তারিখ-১৭/০১/২০২৬ খ্রি., ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়। মামলা প্রক্রিয়াধীন থাকায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) পুলিশ জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ করেছে এবং জানিয়েছে যে, অপরাধ দমনে তারা কঠোর ও অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার ৬ গরু ও ১ ট্রাক, মোট মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোরাই গরুসহ ৪ ডাকাত গ্রেফতার

আপডেট সময়: ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে চোরাই ও লুন্ঠিত ছয়টি গরু ভর্তি একটি ট্রাকসহ চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ ও সংগীয় ফোর্স গত ১৭ জানুয়ারি বিকাল ৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন সাধুমার্কেট এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ কোতোয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলাম এর ছেলে সেলিম মিয়া (৩৫)। বগুড়া ধনুট থানার বিলচাপড়ি এলাকার আবুল বিশ্বাস এর ছেলে খালেক বিশ্বাস (৪০)। টাঙ্গাইল মধুপুর থানার পুদ্দারবাড়ী এলাকার আঃ ছালাম এর ছেলে মোঃ তোজাম্মেল (৩৬)। সিরাজগঞ্জ সলঙ্গা থানার সুজনপুর এলাকার মৃত মরতেজ খান এর ছেলে জিয়াউল খান (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত ছয়টি গরু ভর্তি একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা এবং ট্রাকটির মূল্য ২০ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা অভ্যাসগতভাবে চোরাই মালামাল বেচাকেনার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অপহরণ এবং মাদকদ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৫৯, তারিখ-১৭/০১/২০২৬ খ্রি., ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়। মামলা প্রক্রিয়াধীন থাকায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) পুলিশ জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ করেছে এবং জানিয়েছে যে, অপরাধ দমনে তারা কঠোর ও অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাবে।

✒️ আরও পড়ুন 📖  ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি, সমালোচনার ঝড়