ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) পুলিশের অভিযানে আশুলিয়া থেকে ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, মামলা রুজু প্রক্রিয়াধীন।

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন সিন্দুরিয়া এলাকা থেকে অভিযানে অংশ নেওয়া এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাগর হোসাইন (২৯), পিতা-মোঃ আমজাদ হোসাইন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-মাদারটেক বোয়ালিয়াপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। মোঃ ইমরান হোসাইন (৩২), পিতা-ফরহাদ বেপারী, মাতা-রিনা বেগম, সাং-পশ্চিম খলিলপুর, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ।

এ সময় তাদের হেফাজত থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকা জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) পুলিশের অভিযানে আশুলিয়া থেকে ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, মামলা রুজু প্রক্রিয়াধীন।

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন সিন্দুরিয়া এলাকা থেকে অভিযানে অংশ নেওয়া এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাগর হোসাইন (২৯), পিতা-মোঃ আমজাদ হোসাইন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-মাদারটেক বোয়ালিয়াপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। মোঃ ইমরান হোসাইন (৩২), পিতা-ফরহাদ বেপারী, মাতা-রিনা বেগম, সাং-পশ্চিম খলিলপুর, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ।

এ সময় তাদের হেফাজত থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকা জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

✒️ আরও পড়ুন 📖  তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ