ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়া থেকে দুই দফা অভিযানে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার — গ্রেফতার চার মাদক ব্যবসায়ী

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আবারও সফলতা অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে গত দুই রাতে পৃথক দুইটি অভিযানে মোট দুই শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রথম অভিযান শুক্রবার ৭ নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়া চারাবাগ গৌরিপুর বাইতুল আমান জামে মসজিদের সামনে এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় আশুলিয়ার কুমকুমারি এলাকার আব্দুল হালিম এর ছেলে আবু হানিফ (৪০), ও কিশোরগঞ্জ কটিয়াদী থানার চান্দুপুর পাঁচপাড়া এলাকার জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ সাগর (২৮) কে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযান শনিবার ৮ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে আশুলিয়া গাজিরচট এলাকায় এসআই (নিঃ) কাজী কামাল মিয়া, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পিতা ও পুত্রকে গ্রেফতার করে, কালাম হাওলাদার (৪৪) ও তার পুত্র সোহাগ হাওলাদার (২১) কে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উভয় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি মোঃ জালাল উদ্দিন বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়া থেকে দুই দফা অভিযানে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার — গ্রেফতার চার মাদক ব্যবসায়ী

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আবারও সফলতা অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে গত দুই রাতে পৃথক দুইটি অভিযানে মোট দুই শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রথম অভিযান শুক্রবার ৭ নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়া চারাবাগ গৌরিপুর বাইতুল আমান জামে মসজিদের সামনে এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় আশুলিয়ার কুমকুমারি এলাকার আব্দুল হালিম এর ছেলে আবু হানিফ (৪০), ও কিশোরগঞ্জ কটিয়াদী থানার চান্দুপুর পাঁচপাড়া এলাকার জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ সাগর (২৮) কে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযান শনিবার ৮ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে আশুলিয়া গাজিরচট এলাকায় এসআই (নিঃ) কাজী কামাল মিয়া, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পিতা ও পুত্রকে গ্রেফতার করে, কালাম হাওলাদার (৪৪) ও তার পুত্র সোহাগ হাওলাদার (২১) কে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উভয় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি মোঃ জালাল উদ্দিন বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে চাঁদার দাবিতে মার্কেট ভাঙচুরের অভিযোগে যুবদলকর্মী গ্রেপ্তার