ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ

আশুলিয়ায় ডিবি (উত্তর)–এর অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও চোরচক্রকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এবং এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ১৪ জানুয়ারি আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পলামবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো— গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা এলাকার সেলিম হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩২) এবং কাঞ্চন মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪)। তারা বর্তমানে আশুলিয়ার বাইপাইল পলাশবাড়ী এলাকায় বসবাস করছে।

এছাড়া রংপুর জেলার পীরগঞ্জ থানার কাশিমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মোঃ রাখু মিয়া (৪৮) এবং পটুয়াখালী জেলার দশমিনা থানার আইল্লাপুর এলাকার মৃত আশরাফ মৃধার ছেলে সাইদুর মৃধা (৩০)-কেও গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে—
১নং আসামির বিরুদ্ধে রয়েছে ২টি মামলা,
২নং আসামির বিরুদ্ধে রয়েছে ১টি মামলা,
এবং ৪নং আসামির বিরুদ্ধে রয়েছে ২টি মামলা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৩৫, তারিখ ০৮/০৫/২০২৪ খ্রিঃ, ধারা ৪৫৭/৩৮০/৪২৭ পেনাল কোড অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ

আশুলিয়ায় ডিবি (উত্তর)–এর অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময়: ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী ও চোরচক্রকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এবং এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ১৪ জানুয়ারি আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পলামবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো— গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা এলাকার সেলিম হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩২) এবং কাঞ্চন মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪)। তারা বর্তমানে আশুলিয়ার বাইপাইল পলাশবাড়ী এলাকায় বসবাস করছে।

এছাড়া রংপুর জেলার পীরগঞ্জ থানার কাশিমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মোঃ রাখু মিয়া (৪৮) এবং পটুয়াখালী জেলার দশমিনা থানার আইল্লাপুর এলাকার মৃত আশরাফ মৃধার ছেলে সাইদুর মৃধা (৩০)-কেও গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে—
১নং আসামির বিরুদ্ধে রয়েছে ২টি মামলা,
২নং আসামির বিরুদ্ধে রয়েছে ১টি মামলা,
এবং ৪নং আসামির বিরুদ্ধে রয়েছে ২টি মামলা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৩৫, তারিখ ০৮/০৫/২০২৪ খ্রিঃ, ধারা ৪৫৭/৩৮০/৪২৭ পেনাল কোড অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

✒️ আরও পড়ুন 📖  নওগাঁ জেলায় গাছে গাছে আমের মুকুল, দিচ্ছে মৌ মৌ ঘ্রাণের আগাম বার্তা