ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

আশুলিয়ায় ডিবির অভিযানে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) শাখার বিশেষ অভিযানে ৫০৮ (পাঁচশত আট) লিটার চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল ২০ ডিসেম্বর, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আশুলিয়া বুড়ি বাজার, বাগানবাড়ি এলাকায় অভিযান চালান। অভিযানে একটি ভাড়াবাসা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম সুখেন চাকমা (৩০)। তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া এলাকার বাসিন্দা এবং কালাঠেঙা চাচমার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় আজিজের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় মদ সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

আশুলিয়ায় ডিবির অভিযানে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার

আপডেট সময়: ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) শাখার বিশেষ অভিযানে ৫০৮ (পাঁচশত আট) লিটার চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল ২০ ডিসেম্বর, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আশুলিয়া বুড়ি বাজার, বাগানবাড়ি এলাকায় অভিযান চালান। অভিযানে একটি ভাড়াবাসা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম সুখেন চাকমা (৩০)। তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া এলাকার বাসিন্দা এবং কালাঠেঙা চাচমার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় আজিজের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় মদ সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশের হাতে ধরা প্রতারক নারী, মিলল নগদ টাকা