ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আশুলিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে গুলিবিনিময়ের পর আটক মির্জা রুবেল ওরফে সুমন; তার বিরুদ্ধে রয়েছে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাত আটক

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মির্জা রুবেল ওরফে সুমন (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময় হয়। পরে তার কাছ থেকে একটি জার্মান তৈরি রিভলভার উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়, আশুলিয়ার গৌরীপুর গ্রামের পলমল গার্মেন্টস এলাকার সদরপুর রোডে অবস্থিত ন্যাচারাল নার্সারীর সামনে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ জন ডাকাত পালিয়ে যায়, তবে আগ্নেয়াস্ত্রসহ মির্জা রুবেল ওরফে সুমনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমল্লী গ্রামের মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খানের ছেলে

ওসি আব্দুল হান্নান জানান, “আটককৃত আসামিকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের উদ্দেশ্য ছিল রাস্তায় গাছ ফেলে ডাকাতি করা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি ডাকাতিসহ অস্ত্র মামলা (নং-৩৪) রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার মির্জা রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আশুলিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে গুলিবিনিময়ের পর আটক মির্জা রুবেল ওরফে সুমন; তার বিরুদ্ধে রয়েছে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাত আটক

আপডেট সময়: ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মির্জা রুবেল ওরফে সুমন (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময় হয়। পরে তার কাছ থেকে একটি জার্মান তৈরি রিভলভার উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়, আশুলিয়ার গৌরীপুর গ্রামের পলমল গার্মেন্টস এলাকার সদরপুর রোডে অবস্থিত ন্যাচারাল নার্সারীর সামনে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ জন ডাকাত পালিয়ে যায়, তবে আগ্নেয়াস্ত্রসহ মির্জা রুবেল ওরফে সুমনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমল্লী গ্রামের মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খানের ছেলে

ওসি আব্দুল হান্নান জানান, “আটককৃত আসামিকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের উদ্দেশ্য ছিল রাস্তায় গাছ ফেলে ডাকাতি করা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি ডাকাতিসহ অস্ত্র মামলা (নং-৩৪) রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার মির্জা রুবেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  “ঢাকা-২: আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণা জোরদার”