ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান ধরা পড়ে আশুলিয়ায়

“আশুলিয়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি গত ৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকায় পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর নগরকান্দা থানার বামনডাঙ্গা এলাকার মোঃ বাচ্চু মোল্লার ছেলে মোঃ ইমরান (২৩)। তিনি আশুলিয়ার ইটখোলা এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। অভিযানের সময় তার হেফাজত থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) জানিয়েছে, “মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। যারা সমাজকে নাশকতা ও নেশার শিকারে পরিণত করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান ধরা পড়ে আশুলিয়ায়

“আশুলিয়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

আপডেট সময়: ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬