ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার

আমিনবাজারে গভীর রাতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ঢাকা জেলার সাভার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বুধবার ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

অভিযানে আমিনবাজার এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা-মৃত ফকির চাঁন, গ্রাম-ধোবারই, থানা-সাভার, জেলা-ঢাকা। মোঃ রানা (৪৬), পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-বরদেশী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৫০ গ্রাম। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে, যা তাকে একজন অভিজ্ঞ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

আমিনবাজারে গভীর রাতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেফতার

আপডেট সময়: ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার সাভার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বুধবার ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

অভিযানে আমিনবাজার এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা-মৃত ফকির চাঁন, গ্রাম-ধোবারই, থানা-সাভার, জেলা-ঢাকা। মোঃ রানা (৪৬), পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-বরদেশী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৫০ গ্রাম। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে, যা তাকে একজন অভিজ্ঞ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

✒️ আরও পড়ুন 📖  ডাকাতির প্রস্তুতিকালে সাভারে গ্রেফতার ৫ ডাকাত, উদ্ধার ছুরি–রড–লাঠি