ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
তল্লাশিকে কেন্দ্র করে বাসচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বেনাপোলে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ, বন্ধ থাকে যান চলাচল

আমড়াখালী চেকপোস্টে বাসচালককে মারধর, বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকে কেন্দ্র করে এক বাসচালককে মারধরের অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বেনাপোলের পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিজিবির এক সদস্য কোনো কারণ ছাড়াই বাসচালক অপুকে গালিগালাজ করে ও চড়-থাপ্পড় মারে।

অভিযুক্ত চালক অপু বলেন, “আমি নিয়ম মেনে বাস নিয়ে যাচ্ছিলাম। তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই বিজিবির এক জোয়ান আমাকে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারে। আমি এর ন্যায্য বিচার চাই।”

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বেনাপোলের পরিবহন শ্রমিকরা বিক্ষোভে নামে। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বেনাপোল স্থলবন্দর থেকে যশোরমুখী ও বিপরীতমুখী উভয় লেনে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত সুবেদার মাহবুব বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা চেষ্টা করছি বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করতে। থানায় বসে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বেনাপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে বিজিবি ও শ্রমিক প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, চেকপোস্ট এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে। তারা তল্লাশি কার্যক্রমে মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

তল্লাশিকে কেন্দ্র করে বাসচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বেনাপোলে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ, বন্ধ থাকে যান চলাচল

আমড়াখালী চেকপোস্টে বাসচালককে মারধর, বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময়: ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকে কেন্দ্র করে এক বাসচালককে মারধরের অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বেনাপোলের পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিজিবির এক সদস্য কোনো কারণ ছাড়াই বাসচালক অপুকে গালিগালাজ করে ও চড়-থাপ্পড় মারে।

অভিযুক্ত চালক অপু বলেন, “আমি নিয়ম মেনে বাস নিয়ে যাচ্ছিলাম। তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই বিজিবির এক জোয়ান আমাকে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারে। আমি এর ন্যায্য বিচার চাই।”

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বেনাপোলের পরিবহন শ্রমিকরা বিক্ষোভে নামে। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বেনাপোল স্থলবন্দর থেকে যশোরমুখী ও বিপরীতমুখী উভয় লেনে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত সুবেদার মাহবুব বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা চেষ্টা করছি বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করতে। থানায় বসে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বেনাপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে বিজিবি ও শ্রমিক প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, চেকপোস্ট এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে। তারা তল্লাশি কার্যক্রমে মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  সাভারে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা