ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে পাঠানো হলো ১১ হাজার টনের বেশি মানবিক সহায়তা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে কাবুলে পাঠানো হয়েছে ১১ হাজার ২২৭ টন মানবিক সহায়তা সামগ্রী।

সহায়তার মধ্যে ছিল প্রয়োজনীয় সংখ্যক তাবু, কম্বল, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, শুষ্ক খাবার ও ওষুধপত্র।

বিমানটি কাবুলে পৌঁছালে আফগানিস্তানের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের পাঠানো এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। এটি বাংলাদেশের পক্ষ থেকে আফগান জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ এবং আন্তর্জাতিক মানবিক দায়িত্ব পালনের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ত্রাণ হস্তান্তরের পর বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি সফলভাবে বাংলাদেশে ফিরে আসে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২,২০৫ জন নিহত, ৩,৬৪০ জন আহত এবং ৮,০০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে পাঠানো হলো ১১ হাজার টনের বেশি মানবিক সহায়তা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ

আপডেট সময়: ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে কাবুলে পাঠানো হয়েছে ১১ হাজার ২২৭ টন মানবিক সহায়তা সামগ্রী।

সহায়তার মধ্যে ছিল প্রয়োজনীয় সংখ্যক তাবু, কম্বল, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, শুষ্ক খাবার ও ওষুধপত্র।

বিমানটি কাবুলে পৌঁছালে আফগানিস্তানের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের পাঠানো এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। এটি বাংলাদেশের পক্ষ থেকে আফগান জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ এবং আন্তর্জাতিক মানবিক দায়িত্ব পালনের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ত্রাণ হস্তান্তরের পর বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি সফলভাবে বাংলাদেশে ফিরে আসে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২,২০৫ জন নিহত, ৩,৬৪০ জন আহত এবং ৮,০০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকারী পরিচালক পদে নিয়োগ