ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চারজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। এখন পর্যন্ত ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ চারজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

এর আগে গত ২৪ আগস্ট সপ্তম দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ওই দিন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরিফুল ইসলাম সাক্ষ্য দেন। তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলায় এখন পর্যন্ত ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।

পূর্ববর্তী সাক্ষ্যগ্রহণের সংক্ষিপ্ত বিবরণ: ২০ আগস্ট (৬ষ্ঠ দিন): ডা. মাহফুজুর রহমান, নার্স শাহনাজ পারভীন, ডা. হাসানুল বান্না, সোনিয়া জামাল, ১৮ আগস্ট (৫ম দিন): এনাব নাজেজ জাকি, রবিউল আউয়াল, জসিম উদ্দিন, ১৭ আগস্ট: আবদুস সামাদ, মিজান মিয়া, নাঈম শিকদার, শাহীনা বেগম, ৬ আগস্ট: রিনা মুর্মু, একেএম মঈনুল হক, ৪ আগস্ট: আবদুল্লাহ আল ইমরান, পারভীন, ৩ আগস্ট: খোকন চন্দ্র বর্মণ (প্রথম সাক্ষী)।

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি, তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চারজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। এখন পর্যন্ত ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়েছে।

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট সময়: ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ চারজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

এর আগে গত ২৪ আগস্ট সপ্তম দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ওই দিন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরিফুল ইসলাম সাক্ষ্য দেন। তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলায় এখন পর্যন্ত ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।

পূর্ববর্তী সাক্ষ্যগ্রহণের সংক্ষিপ্ত বিবরণ: ২০ আগস্ট (৬ষ্ঠ দিন): ডা. মাহফুজুর রহমান, নার্স শাহনাজ পারভীন, ডা. হাসানুল বান্না, সোনিয়া জামাল, ১৮ আগস্ট (৫ম দিন): এনাব নাজেজ জাকি, রবিউল আউয়াল, জসিম উদ্দিন, ১৭ আগস্ট: আবদুস সামাদ, মিজান মিয়া, নাঈম শিকদার, শাহীনা বেগম, ৬ আগস্ট: রিনা মুর্মু, একেএম মঈনুল হক, ৪ আগস্ট: আবদুল্লাহ আল ইমরান, পারভীন, ৩ আগস্ট: খোকন চন্দ্র বর্মণ (প্রথম সাক্ষী)।

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি, তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  তিস্তার পানিতে ভাসছে ১৫ হাজার পরিবার