ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিএনপি, উপদেষ্টা পরিষদ ও ছাত্র আন্দোলনের একাধিক কর্মসূচিতে আজ ঢাকার বিভিন্ন এলাকায় যানজটের আশঙ্কা

আজ রাজধানীতে যেসব কর্মসূচি: বের হওয়ার আগে জেনে নিন

রাজধানীতে প্রতিদিন সড়কে চলাচলের সময় নানা ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির কারণে অনেক সড়ক সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। তাই বুধবার (২১ জানুয়ারি) সকালে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি—আজ রাজধানীতে কোথায়, কখন কোন কর্মসূচি রয়েছে।

বিএনপির কর্মসূচি
বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে আজ বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

এ ছাড়া গুলশানের হোটেল লেকশোরে রাত ১২টায় বিএনপির অফিসিয়াল থিম সং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ কর্মসূচিকে ঘিরে গুলশান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

আসিফ নজরুলের কর্মসূচি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ সকাল সাড়ে ৯টায় সচিবালয় থেকে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড (জামিন নামা) কার্যক্রমের উদ্বোধন করবেন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বিকেল ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচি পালন করবেন। এ সময় রোগীদের হয়রানি ও সেবার নামে চলমান অনিয়ম বন্ধের দাবিতে তারা হাসপাতাল পরিদর্শন করবেন এবং হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনায় বসবেন।

কর্মসূচিতে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, দালালচক্র নির্মূল এবং অভিযোগ বক্স স্থাপনের দাবি জানানো হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিএনপি, উপদেষ্টা পরিষদ ও ছাত্র আন্দোলনের একাধিক কর্মসূচিতে আজ ঢাকার বিভিন্ন এলাকায় যানজটের আশঙ্কা

আজ রাজধানীতে যেসব কর্মসূচি: বের হওয়ার আগে জেনে নিন

আপডেট সময়: ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

রাজধানীতে প্রতিদিন সড়কে চলাচলের সময় নানা ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির কারণে অনেক সড়ক সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। তাই বুধবার (২১ জানুয়ারি) সকালে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি—আজ রাজধানীতে কোথায়, কখন কোন কর্মসূচি রয়েছে।

বিএনপির কর্মসূচি
বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে আজ বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

এ ছাড়া গুলশানের হোটেল লেকশোরে রাত ১২টায় বিএনপির অফিসিয়াল থিম সং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ কর্মসূচিকে ঘিরে গুলশান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

আসিফ নজরুলের কর্মসূচি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ সকাল সাড়ে ৯টায় সচিবালয় থেকে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড (জামিন নামা) কার্যক্রমের উদ্বোধন করবেন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বিকেল ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচি পালন করবেন। এ সময় রোগীদের হয়রানি ও সেবার নামে চলমান অনিয়ম বন্ধের দাবিতে তারা হাসপাতাল পরিদর্শন করবেন এবং হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনায় বসবেন।

কর্মসূচিতে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, দালালচক্র নির্মূল এবং অভিযোগ বক্স স্থাপনের দাবি জানানো হবে।

✒️ আরও পড়ুন 📖  শার্শায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তৃপ্তির গণসংযোগ