ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনই প্রধান লক্ষ্য— বিদ্যুৎ জ্বালানী উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার অক্ষুণ্ন: ফাওজুল করিম খান

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয়। তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।

শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “অন্তবর্তীকালীন সরকারের কোনো দল নেই। তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে। নির্বাচনে কে জিতল, কে হারল সেটা সরকারের দেখার বিষয় নয়। সরকারি কর্মকর্তারা কোনো পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল, সেটা ছিল লায়লাতুল নির্বাচন— দিনের ভোট রাতে হয়েছিল।”

এসময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে বিদ্যুৎ সংকট নেই। যদিও কারখানায় কিছুটা গ্যাসের ঘাটতি রয়েছে, তবে তা দ্রুত সমাধান হবে। লোডশেডিং সবসময় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নিয়ে তিনি বলেন, “বাচ্চা প্রসবের সময় যেমন কিছু কষ্ট হয়, তেমনি উন্নয়ন কাজে মানুষের কিছুটা দুর্ভোগ হলেও সেটি সাময়িক।”

পরে তিনি বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনই প্রধান লক্ষ্য— বিদ্যুৎ জ্বালানী উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোটাধিকার অক্ষুণ্ন: ফাওজুল করিম খান

আপডেট সময়: ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয়। তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।

শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “অন্তবর্তীকালীন সরকারের কোনো দল নেই। তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে। নির্বাচনে কে জিতল, কে হারল সেটা সরকারের দেখার বিষয় নয়। সরকারি কর্মকর্তারা কোনো পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল, সেটা ছিল লায়লাতুল নির্বাচন— দিনের ভোট রাতে হয়েছিল।”

এসময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে বিদ্যুৎ সংকট নেই। যদিও কারখানায় কিছুটা গ্যাসের ঘাটতি রয়েছে, তবে তা দ্রুত সমাধান হবে। লোডশেডিং সবসময় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নিয়ে তিনি বলেন, “বাচ্চা প্রসবের সময় যেমন কিছু কষ্ট হয়, তেমনি উন্নয়ন কাজে মানুষের কিছুটা দুর্ভোগ হলেও সেটি সাময়িক।”

পরে তিনি বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে ঘোষণা