ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
অভিষেকে গোল করলেন একিতিকে, সালাহ স্পর্শ করলেন নতুন রেকর্ড

অ্যানফিল্ডে দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে আর্নে স্লটের দল।

লিভারপুলের হয়ে গোল করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদেরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। অপরদিকে বোর্নমাউথের হয়ে দুটি গোলই করেছেন সেমেনিও।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। প্রথমার্ধে একিতেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর গাকপো ব্যবধান দ্বিগুণ করেন। তবে হাল ছাড়েনি বোর্নমাউথ—৬৪ ও ৭৬ মিনিটে সেমেনিওর জোড়া গোলে সমতায় ফেরে অতিথিরা।

কিন্তু শেষ মুহূর্তে আবারও লিভারপুল ঝলসে ওঠে। ৮৮তম মিনিটে ফেদেরিকো চিয়েসা গোল করলে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। অতিরিক্ত যোগ করা সময়ে সালাহর গোলে ৪-২ ব্যবধানের জয়ে মৌসুম শুরু করে চ্যাম্পিয়নরা।

মোহামেদ সালাহর এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা দাঁড়ালো ১৮৭-তে। এর ফলে তিনি কিংবদন্তি অ্যান্ড্রু কোলের সঙ্গে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।

এই জয়ের মাধ্যমে লিভারপুলের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারা আরও দীর্ঘ হলো। গত ১২ মৌসুমে একবারও উদ্বোধনী ম্যাচে হারেনি তারা। এর মধ্যে ৯টি ম্যাচেই জয় এসেছে।

ম্যাচের আগে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

অভিষেকে গোল করলেন একিতিকে, সালাহ স্পর্শ করলেন নতুন রেকর্ড

অ্যানফিল্ডে দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো লিভারপুল

আপডেট সময়: ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে আর্নে স্লটের দল।

লিভারপুলের হয়ে গোল করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদেরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। অপরদিকে বোর্নমাউথের হয়ে দুটি গোলই করেছেন সেমেনিও।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। প্রথমার্ধে একিতেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর গাকপো ব্যবধান দ্বিগুণ করেন। তবে হাল ছাড়েনি বোর্নমাউথ—৬৪ ও ৭৬ মিনিটে সেমেনিওর জোড়া গোলে সমতায় ফেরে অতিথিরা।

কিন্তু শেষ মুহূর্তে আবারও লিভারপুল ঝলসে ওঠে। ৮৮তম মিনিটে ফেদেরিকো চিয়েসা গোল করলে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। অতিরিক্ত যোগ করা সময়ে সালাহর গোলে ৪-২ ব্যবধানের জয়ে মৌসুম শুরু করে চ্যাম্পিয়নরা।

মোহামেদ সালাহর এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা দাঁড়ালো ১৮৭-তে। এর ফলে তিনি কিংবদন্তি অ্যান্ড্রু কোলের সঙ্গে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।

এই জয়ের মাধ্যমে লিভারপুলের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারা আরও দীর্ঘ হলো। গত ১২ মৌসুমে একবারও উদ্বোধনী ম্যাচে হারেনি তারা। এর মধ্যে ৯টি ম্যাচেই জয় এসেছে।

ম্যাচের আগে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

✒️ আরও পড়ুন 📖  ব্রাজিল নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না