ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

ব্রাজিল নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র এক বছর পাঁচ মাস। ২৩তম বিশ্বকাপের আসর বসবে যৌথভাবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেটি নিজের শেষ বিশ্বকাপ বলে কিছুদিন আগে জানিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

যদিও ইনজুরি কাটিয়ে তার জন্য টুর্নামেন্টে অংশ নেওয়া বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, নেইমার না থাকলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি রোমারিও।

দুবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, ‘যদি নেইমার ফিট থাকে, তাহলেই বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ব্রাজিলের। ১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চার জন্য, ’৭০ সালে পেলে, ’৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদোর জন্য খেলেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারের জন্য না খেলে, তাহলে (বিশ্বকাপ) জিততে পারবে না।’ 

নেইমারের বয়স এখন ৩২, বিশ্বকাপের সময় হবে ৩৪। ফলে ২০২৬ আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে নেইমার নিজেও সেটাকেই ক্যারিয়ারের শেষসীমা বলে ইঙ্গিত দিয়েছেন, ‘আমি চেষ্টা করব ২০২৬ বিশ্বকাপে খেলার। জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ। আমি সব রকম চেষ্টাই করব।’ 

তার আগে অবশ্য ব্রাজিলকে বিশ্বকাপে সরাসরি ওঠার সমীকরণ মেলাতে হবে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে উত্থান-পতন দেখেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থায়ী কোচ দরিভাল জুনিয়রের অধীনেও তারা ম্যাচ জয়কে অভ্যাসে পরিণত করতে পারেনি। 

তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ১৪ ম্যাচ খেলেছে। এরমধ্যে ছয়টি জয়, দুই হার এবং সাত ড্র। কাক্সিক্ষত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে নেই ব্রাজিল। তাদের অবস্থান পাঁচ নম্বরে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ব্রাজিল নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না

আপডেট সময়: ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র এক বছর পাঁচ মাস। ২৩তম বিশ্বকাপের আসর বসবে যৌথভাবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেটি নিজের শেষ বিশ্বকাপ বলে কিছুদিন আগে জানিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

যদিও ইনজুরি কাটিয়ে তার জন্য টুর্নামেন্টে অংশ নেওয়া বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, নেইমার না থাকলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি রোমারিও।

দুবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি এক পডকাস্ট অনুষ্ঠানে বলেন, ‘যদি নেইমার ফিট থাকে, তাহলেই বিশ্বকাপ জয়ের সুযোগ আছে ব্রাজিলের। ১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চার জন্য, ’৭০ সালে পেলে, ’৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদোর জন্য খেলেছে। ২০২৬ সালে যদি তারা নেইমারের জন্য না খেলে, তাহলে (বিশ্বকাপ) জিততে পারবে না।’ 

নেইমারের বয়স এখন ৩২, বিশ্বকাপের সময় হবে ৩৪। ফলে ২০২৬ আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সিএনএন স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে নেইমার নিজেও সেটাকেই ক্যারিয়ারের শেষসীমা বলে ইঙ্গিত দিয়েছেন, ‘আমি চেষ্টা করব ২০২৬ বিশ্বকাপে খেলার। জানি, এটাই আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ। আমি সব রকম চেষ্টাই করব।’ 

তার আগে অবশ্য ব্রাজিলকে বিশ্বকাপে সরাসরি ওঠার সমীকরণ মেলাতে হবে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে উত্থান-পতন দেখেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থায়ী কোচ দরিভাল জুনিয়রের অধীনেও তারা ম্যাচ জয়কে অভ্যাসে পরিণত করতে পারেনি। 

তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ১৪ ম্যাচ খেলেছে। এরমধ্যে ছয়টি জয়, দুই হার এবং সাত ড্র। কাক্সিক্ষত সাফল্য ও ছন্দ ধরে রাখতে না পারায় লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে নেই ব্রাজিল। তাদের অবস্থান পাঁচ নম্বরে।

✒️ আরও পড়ুন 📖  মহান বিজয় দিবস উপলক্ষে শার্শায় ক্রীড়া প্রতিযোগিতা, দোয়া ও পুরস্কার বিতরণ