ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিবিদদের সমালোচনার জবাবে দৃষ্টি ও অন্তর্দৃষ্টির আহ্বান অর্থ উপদেষ্টার

সরকারের কার্যক্রম নিয়ে অর্থনীতিবিদদের সমালোচনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনীতিবিদ যারা সরকারের উন্নয়ন দেখতে পান না, তাদের দেখতে দৃষ্টি ও অন্তর্দৃষ্টি প্রয়োজন। না চাইলে তো কেউ দেখতে পারবে না।”

রোববার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তন গণমাধ্যমের সামনে উপস্থাপন এবং ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষে সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আখতার মালা।

“ভালো কাজেরও প্রশংসা করা উচিত”

ড. সালেহউদ্দিন বলেন, “আমরা ভুল করি, এটা ঠিক। কিন্তু ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। সমালোচনার পাশাপাশি সরকারের সাফল্যও তুলে ধরা উচিত। গণমাধ্যমকর্মীরা স্বাধীন, তারা যা ইচ্ছে বলতেই পারেন। তবে আমি আহ্বান জানাই, আপনারা গ্লাসের অর্ধেক খালি না দেখে পূর্ণ অংশটি দেখুন।”

তিনি আরও বলেন, “স্বচ্ছতা দিনের আলোর মতো। সূর্যের আলোই সবচেয়ে ভালো জীবাণুনাশক। ডাক্তাররা অনেক সময় ড্রেসিংয়ের সময় কেবল হালকাভাবে মুছে দেন, কারণ বাতাস ও আলোতে ক্ষত আপনাআপনি ভালো হয়ে যায়।”

অনলাইনে আয়কর রিটার্ন পদ্ধতি সহজ করার পরামর্শ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করার পরামর্শ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমার বয়স ৬৫ পেরিয়েছে। আমি খুব একটা টেক-স্যাভি নই। শুধু ফোন কল বা মেসেজ নিতে পারি, ইমেইল পাঠাতে পারি। এর বেশি কিছু করতে গেলে আটকে যাই। এটি শুধু আমার একার সমস্যা নয়, অনেকেরই একই অবস্থা। তাই প্রক্রিয়াটি আরও সহজ, ব্যবহারবান্ধব হওয়া উচিত।”

গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য জানানোর তাগিদ

ইআরএফ সভাপতি দৌলত আখতার মালা বলেন, “বাজেট ঘোষণার পরে সরকার সংবাদ সম্মেলন করে ঠিকই, কিন্তু এনবিআরের পক্ষ থেকে কী ধরনের পরিবর্তন এসেছে—তা বিস্তারিতভাবে জানানো হয় না। ফলে গণমাধ্যমে ভুল তথ্য আসার সম্ভাবনা থাকে।”

তিনি বাজেট পরবর্তী সময়ে সাংবাদিকদের জন্য এনবিআরের পক্ষ থেকে একটি ব্যাখ্যামূলক সেমিনার আয়োজনের প্রস্তাব দেন, যেন গণমাধ্যমকর্মীরা পরিবর্তনগুলো বুঝে জাতির সামনে উপস্থাপন করতে পারেন।

সেমিনারে এনবিআরের শীর্ষ কর্মকর্তারাও বাজেটে আনা বিভিন্ন পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

অর্থনীতিবিদদের সমালোচনার জবাবে দৃষ্টি ও অন্তর্দৃষ্টির আহ্বান অর্থ উপদেষ্টার

আপডেট সময়: ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫