ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

সল্ট-কোহলি ঝড়ে কলকাতাকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু

কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও ফিল সল্টের আগ্রাসী হাফ সেঞ্চুরিতে ১৭৫ রানের লক্ষ্যকে ছেলেখেলা করে কলকাতা নাইট রাইডার্সকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার (২২ মার্চ) আইপিএল ২০২৫ -এর উদ্বোধনী ম্যাচে ২২ বল হাতে রেখে ৭ উইকেটে বিজয় ছিনিয়ে আনে রজত পতিদারের দল।

টসে জিতে বোলিং নিয়ে কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে আটকে দেয় বেঙ্গালুরু। স্বাগতিকদের হয়ে টপ অর্ডারের দুই ব্যাটার সুনীল নারিন ও আজিঙ্কা রাহানে ঝলক দেখান। তবে তাদের ছাপিয়ে গেছে বেঙ্গালুরুর ওপেনিং জুটি। স্বাগতিক দর্শকদের মন ভেঙে ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ছিনিয়ে নেয় জয়ের মুকুট।

যদিও কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের ৩১ বলে ৫৬ রান এবং সুনীল নারাইন ২৬ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস অনেকটাই আশা জাগিয়েছিল জয়ের। কিন্তু বিরাট কোহলির অপরাজিত ৩৬ বলে ৫৯ রান এবং সল্টের ৩১ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস কেকেআর -কে শুরুতেই অনেক বড় ধাক্কা দেয়।

এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশতম আসরের পর্দা উঠেছিল শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে। স্বাগতিক কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। ২০০৮ সালে অনুষ্ঠিত আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এ দু’দল।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সল্ট-কোহলি ঝড়ে কলকাতাকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু

আপডেট সময়: ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও ফিল সল্টের আগ্রাসী হাফ সেঞ্চুরিতে ১৭৫ রানের লক্ষ্যকে ছেলেখেলা করে কলকাতা নাইট রাইডার্সকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার (২২ মার্চ) আইপিএল ২০২৫ -এর উদ্বোধনী ম্যাচে ২২ বল হাতে রেখে ৭ উইকেটে বিজয় ছিনিয়ে আনে রজত পতিদারের দল।

টসে জিতে বোলিং নিয়ে কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে আটকে দেয় বেঙ্গালুরু। স্বাগতিকদের হয়ে টপ অর্ডারের দুই ব্যাটার সুনীল নারিন ও আজিঙ্কা রাহানে ঝলক দেখান। তবে তাদের ছাপিয়ে গেছে বেঙ্গালুরুর ওপেনিং জুটি। স্বাগতিক দর্শকদের মন ভেঙে ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ছিনিয়ে নেয় জয়ের মুকুট।

যদিও কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের ৩১ বলে ৫৬ রান এবং সুনীল নারাইন ২৬ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস অনেকটাই আশা জাগিয়েছিল জয়ের। কিন্তু বিরাট কোহলির অপরাজিত ৩৬ বলে ৫৯ রান এবং সল্টের ৩১ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস কেকেআর -কে শুরুতেই অনেক বড় ধাক্কা দেয়।

এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশতম আসরের পর্দা উঠেছিল শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে। স্বাগতিক কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। ২০০৮ সালে অনুষ্ঠিত আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এ দু’দল।

✒️ আরও পড়ুন 📖  তাসকিনকে ডাকছে পিএসএল