ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
এশিয়া কাপে গ্রুপ পর্বে বারবার সমীকরণের ফাঁদে পড়ে বাংলাদেশ, শেষ চার নিশ্চিত হলো শ্রীলঙ্কার বদান্যতায়।

সমীকরণের জালে আবারও বাংলাদেশ, ভাগ্যগুণে শেষ চারে

‘শ্রীলঙ্কা জিতলে সমীকরণটা এমন, আফগানিস্তান জিতলেও সম্ভাবনা আছে তবে এভাবে জিতলে বাংলাদেশ যাবে শেষ চারে’ – এমন সমীকরণ যেন নিয়মিতই বাংলাদেশের সঙ্গী। এবারের এশিয়া কাপেও সেই চিত্র দেখা গেছে। ভাগ্যগুণে শ্রীলঙ্কার দারুণ পারফরম্যান্সে মিলেছে সমীকরণ, আর বাংলাদেশ চলে গেছে সুপার ফোরে।

বাংলাদেশ ক্রিকেটে এই সমীকরণের গল্প নতুন নয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১৯ বিশ্বকাপ– বারবার একই পরিস্থিতির মুখে পড়েছে দল।

নেট রান রেটের হিসাব না ভেবে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলেছে ‘তিন ম্যাচ জেতার চিন্তায়’। তবে মাঠের পারফরম্যান্সে বারবার ভুলে শেষ দিনে ক্যালকুলেটর হাতে বসতে হয়েছে। হংকংয়ের বিপক্ষে সহজ টার্গেট তুলতে গিয়ে অযথা সময় নষ্ট, শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক ক্যাচ মিস কিংবা আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে ব্যবধান কমে আসা— সব মিলিয়ে রান রেটের ক্ষতি হয়েছে যথেষ্ট।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ের সুবাদে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে। তবে সামনে আছে আরও কঠিন চ্যালেঞ্জ— ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো জায়ান্ট দল। আবারও সমীকরণের ফাঁদে না পড়তে বাংলাদেশকে এবার কৌশল বদলাতে হবে, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

এশিয়া কাপে গ্রুপ পর্বে বারবার সমীকরণের ফাঁদে পড়ে বাংলাদেশ, শেষ চার নিশ্চিত হলো শ্রীলঙ্কার বদান্যতায়।

সমীকরণের জালে আবারও বাংলাদেশ, ভাগ্যগুণে শেষ চারে

আপডেট সময়: ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘শ্রীলঙ্কা জিতলে সমীকরণটা এমন, আফগানিস্তান জিতলেও সম্ভাবনা আছে তবে এভাবে জিতলে বাংলাদেশ যাবে শেষ চারে’ – এমন সমীকরণ যেন নিয়মিতই বাংলাদেশের সঙ্গী। এবারের এশিয়া কাপেও সেই চিত্র দেখা গেছে। ভাগ্যগুণে শ্রীলঙ্কার দারুণ পারফরম্যান্সে মিলেছে সমীকরণ, আর বাংলাদেশ চলে গেছে সুপার ফোরে।

বাংলাদেশ ক্রিকেটে এই সমীকরণের গল্প নতুন নয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১৯ বিশ্বকাপ– বারবার একই পরিস্থিতির মুখে পড়েছে দল।

নেট রান রেটের হিসাব না ভেবে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলেছে ‘তিন ম্যাচ জেতার চিন্তায়’। তবে মাঠের পারফরম্যান্সে বারবার ভুলে শেষ দিনে ক্যালকুলেটর হাতে বসতে হয়েছে। হংকংয়ের বিপক্ষে সহজ টার্গেট তুলতে গিয়ে অযথা সময় নষ্ট, শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক ক্যাচ মিস কিংবা আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে ব্যবধান কমে আসা— সব মিলিয়ে রান রেটের ক্ষতি হয়েছে যথেষ্ট।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ের সুবাদে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে। তবে সামনে আছে আরও কঠিন চ্যালেঞ্জ— ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো জায়ান্ট দল। আবারও সমীকরণের ফাঁদে না পড়তে বাংলাদেশকে এবার কৌশল বদলাতে হবে, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।

✒️ আরও পড়ুন 📖  বিসিবি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা! ষড়যন্ত্রের অভিযোগে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন