ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
ঢাকা অঞ্চলের শুনানি শেষে বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি শুনানি করবে নির্বাচন কমিশন

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে তৃতীয় দিনে ২৮ আসনের ৩০৯ আবেদন শুনানি

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে তৃতীয় দিনে ২৮টি আসনের ৩০৯টি আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের জানান, ঢাকা অঞ্চলের ২৮টি আসনের মোট ৩০৯ আবেদন শুনানি হয়। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ২৫৯টি এবং পক্ষে ৫০টি আবেদন ছিল।

আগামীকাল বুধবার রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সীমানা ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলো নিষ্পত্তি করেই কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনার জন্য গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি প্রস্তাব করা হয়।

মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। এর মধ্যে রয়েছে— পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩।

আগে বাগেরহাটে মোট চারটি আসন ছিল— বাগেরহাট-১: মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি।
বাগেরহাট-2: বাগেরহাট সদর, কচুয়া।
বাগেরহাট-3: রামপাল, মোংলা।
বাগেরহাট-4: মোড়েলগঞ্জ, শরণখোলা।
নতুন প্রস্তাবে বাগেরহাট-১ আসন অপরিবর্তিত থাকলেও বাকি তিনটি আসনে পুনর্গঠন আনা হয়েছে।
বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া, রামপাল।
বাগেরহাট-৩: মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা।

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন। সেই হিসেবে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। তিনি আরও বলেন, “এতে দুই জেলার আসনে প্রভাব পড়েছে। তবে অন্য কোথাও বড় ধরনের জটিলতা নেই। মোট ৩৯টি আসনে অ্যাডজাস্টমেন্ট হয়েছে।”

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ঢাকা অঞ্চলের শুনানি শেষে বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি শুনানি করবে নির্বাচন কমিশন

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে তৃতীয় দিনে ২৮ আসনের ৩০৯ আবেদন শুনানি

আপডেট সময়: ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে তৃতীয় দিনে ২৮টি আসনের ৩০৯টি আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের জানান, ঢাকা অঞ্চলের ২৮টি আসনের মোট ৩০৯ আবেদন শুনানি হয়। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ২৫৯টি এবং পক্ষে ৫০টি আবেদন ছিল।

আগামীকাল বুধবার রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সীমানা ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলো নিষ্পত্তি করেই কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনার জন্য গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি প্রস্তাব করা হয়।

মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। এর মধ্যে রয়েছে— পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩।

আগে বাগেরহাটে মোট চারটি আসন ছিল— বাগেরহাট-১: মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি।
বাগেরহাট-2: বাগেরহাট সদর, কচুয়া।
বাগেরহাট-3: রামপাল, মোংলা।
বাগেরহাট-4: মোড়েলগঞ্জ, শরণখোলা।
নতুন প্রস্তাবে বাগেরহাট-১ আসন অপরিবর্তিত থাকলেও বাকি তিনটি আসনে পুনর্গঠন আনা হয়েছে।
বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া, রামপাল।
বাগেরহাট-৩: মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা।

✒️ আরও পড়ুন 📖  প্রধান উপদেষ্টা এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার