ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ

বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন।

আকরাম খান বলেন, ‘এই (ভেন্যু) নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। ভেন্যু খুঁজে পাওয়া সত্যিই কঠিন ছিল। আমাদের একই জায়গায় দু’টি মাঠ প্রয়োজন। অনেক আলোচনার পর রাজশাহী এবং সিলেটের সাথে বগুড়াকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।’

গত বছর প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টির পথচলা শুরু হয়। শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। পরবর্তীতে এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। কারণ শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা থাকায় তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছিল। 

গত বছর টুর্নামেন্টের একমাত্র ভেন্যু ছিল সিলেট। এবার এই টুর্নামেন্টকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার নকশা সাজিয়েছে বিসিবি। 

বগুড়া এবং রাজশাহীকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে জানাতে গিয়ে আকরাম বলেন, ‘বিপিএল ম্যাচের জন্য তাদের অনেক চাহিদা আছে। সবসময় তারা এমনটাই বলে আসছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত বগুড়া অনেক ম্যাচ আয়োজন করেছে। তারপর রাজশাহীতে অনেক ক্রিকেট ভক্ত আছে। রাজশাহী থেকেও ভালো খেলোয়াড় উঠে আসছে।’

গ্রুপ পর্বের ম্যাচগুলো দিনের আলোয় অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ফ্লাইডলাইটের আলোয় আয়োজন করতে চায় বিসিবি। 

ফ্লাইডলাইট সুবিধা একমাত্র সিলেটের ভেন্যুতেই আছে। এজন্য সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য সিলেটকে বেছে নেওয়া হয়েছে। 

আকরাম বলেন, ‘সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজন করবে সিলেট। ঐ ম্যাচ দু’টি দিবা-রাত্রির হবে।’ সূত্র : বাসস।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ

আপডেট সময়: ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন।

আকরাম খান বলেন, ‘এই (ভেন্যু) নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। ভেন্যু খুঁজে পাওয়া সত্যিই কঠিন ছিল। আমাদের একই জায়গায় দু’টি মাঠ প্রয়োজন। অনেক আলোচনার পর রাজশাহী এবং সিলেটের সাথে বগুড়াকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।’

গত বছর প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টির পথচলা শুরু হয়। শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। পরবর্তীতে এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। কারণ শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা থাকায় তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছিল। 

গত বছর টুর্নামেন্টের একমাত্র ভেন্যু ছিল সিলেট। এবার এই টুর্নামেন্টকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার নকশা সাজিয়েছে বিসিবি। 

বগুড়া এবং রাজশাহীকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে জানাতে গিয়ে আকরাম বলেন, ‘বিপিএল ম্যাচের জন্য তাদের অনেক চাহিদা আছে। সবসময় তারা এমনটাই বলে আসছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত বগুড়া অনেক ম্যাচ আয়োজন করেছে। তারপর রাজশাহীতে অনেক ক্রিকেট ভক্ত আছে। রাজশাহী থেকেও ভালো খেলোয়াড় উঠে আসছে।’

গ্রুপ পর্বের ম্যাচগুলো দিনের আলোয় অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ফ্লাইডলাইটের আলোয় আয়োজন করতে চায় বিসিবি। 

ফ্লাইডলাইট সুবিধা একমাত্র সিলেটের ভেন্যুতেই আছে। এজন্য সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য সিলেটকে বেছে নেওয়া হয়েছে। 

আকরাম বলেন, ‘সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজন করবে সিলেট। ঐ ম্যাচ দু’টি দিবা-রাত্রির হবে।’ সূত্র : বাসস।

✒️ আরও পড়ুন 📖  সাভারে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ‘জড়নড় লাইফ’